টি.এস.সি তে একদিন

ব্যানবেইস ভবন থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম জাতীয় যাদুঘরের উদ্দেশ্যে। ঢাবির ক্যাম্পাসের ভিতর দিয়ে হাঁটতে আগে ভালো লাগতো এখন কেমন জানি লাগে 😒। যাই হোক আসল কথায় আসি।

টিএসসি মোড় হয়ে বামে ঘুরতে যাবো এমন সময় যে দৃশ্যটি দেখতে পেলাম তা নিয়ে আজকের এই লেখা।

প্যান্টশার্ট পড়া দুই ছেলে ও এক মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের পিঠে ব্যাগ। বাসের অপেক্ষায় আছে। আমি যখন তাদের পাশ দিয়ে যাচ্ছি, তখন এক ছেলে মেয়েটার কপোলে পড়ে থাকা এলোমেলো চুল গুলো ঠিক করে দিতে দিতে বললো, "দোস, তুই না আজকে আমার সাথে যাবি বলেছিলি?" জবাবে মেয়েটাও নিজের চুলগুলো ঠিক করতে করতে বললো, "নারে দোস, আজ আর যাওয়া হচ্ছে না" ছেলেটা জবাবে কি বললো তা আর শুনিনি কারণ, আমি ততক্ষণে তাদের অতিক্রম করে চলে এসেছি।

একটু এগিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখলাম তাদের দু'জন লাল বাসে উঠে গেলো। বুঝলাম, তারা ঢাবিয়ান; দেশের উন্নত ও 'শিক্ষিত' জাতি।

এটা সাধারণ দৃশ্য, দোস্তদের মাঝে যে আরো কতরকম 'ফ্রেন্ডলি বডি ল্যাঙ্গুয়েজ' দেখা যায় তা লেখার মত না।

ধুৎ, কেন জানি এ দৃশ্যগুলো আমার চোখে পড়ে। অথচ এসব দেখার আমার কোন ইচ্ছে থাকে না।

No comments

Powered by Blogger.