আমার ভাবনা-০১

সংস্কৃতি বলা হয় কোন ব্যক্তি, জাতি বা গোষ্ঠির বিশ্বাস ও চিন্তাধারার বাস্তব রূপকে।
.
মানুষ কোন কিছু গ্রহণ করার আগে বা পছন্দ করার আগে সে ওই জিনিসের তুলনা খোঁজে। যেমন কেউ কাপড় কিনবে। এখন হয়তো সে তার বন্ধু/বান্ধবীর দিকে তাকাবে, পরিবারের ঐতিহ্যের দিকে তাকাবে, কিংবা সমাজের লোকদের দিকে তাকাবে ইত্যাদি। সে তার বন্ধুর কাপড়ের তুলনায় কাপড় কিনলে সে তার বন্ধুর সংস্কৃতি গ্রহণ করলো। পরিবারের দিকে তাকালে পরিবারের সংস্কৃতি গ্রহণ করলো। এভাবে যে ক্ষেত্রে যার সাথে তুলনা করবে সে তার সংস্কৃতি গ্রহণ করেছে বলে ধরে নেয়া হবে।
.
মধ্যযুগে রাজারা নিজেদের সংস্কৃতি ছড়াতে বিভিন্ন উপায় গ্রহণ করতো। যেমন, প্রতিযোগিতা, প্রদর্শনী, মেলা, অভিনয়-নাট্য ইত্যাদি। বর্তমান নাটক, ছায়াছবি, সিনেমা, টেলিফিল্ম ইত্যাদি সংস্কৃতি ছড়ানোর মূল মাধ্যম। এগুলোর মাধ্যমে মানুষ আধুনিকতার নামে বিভিন্ন সংস্কৃতি গ্রহণ করছে। যার নমুনা পাগলু ও পাখি জামা, হানিমুন, ডেটিং, লিভটুগেদার, ওড়নাবিহীন চলাফেরা এমন হাজার নমুনা পাবেন যা ইসলামী সংস্কৃতি নয় কিন্তু মুসলমানরা তা গ্রহণ করছে।

No comments

Powered by Blogger.