বৈরুত বিস্ফারণ: নিহত বেড়ে ১৫৪

আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতা ও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। (gettyimages)
ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ চলছে। (gettyimages)

 

বৈরুত বন্দরের বিস্ফোরণে সর্বশেষ নিহতের সংখ্যা ১৫৪ বলে উল্লেখ করেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। লেবাননের সরকারী সংস্থাকে দেয়া এক বিবৃতে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আহতদের ২০ শতাংশের চিকিৎসা প্রয়োজন। ১২০ জনের অবস্থা গুরুতর। তাদের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। বিস্ফোরণের উড়ন্ত কাঁচ গায়ে এসে পড়ার ফলে তাদের এ অবস্থা হয়েছে।

এর আগে দেয়া এক বিবৃতে মন্ত্রী জানিয়েছিলেন, নিহতের ১৩৫ জন ও আহত প্রায় ৫ সহস্রাধিক।

দেশটিতে বিস্ফোরণ নিয়ে তদন্ত চলছে। আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতা ও ধ্বংসস্তূপ সরানোর কাজও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিস্ফোরণের দায়ে ১৬জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে বিশাল এক বিস্ফোরণ ঘটে। এতে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় ও প্রায় ৩ লাখ মানুষ বাড়িছাড়া হয়ে পড়ে।

প্রাথমিক অনুমান অনুযায়ী বলা হয় যে গুদামে থাকা বিস্ফোরক দ্রব্যের কারণে বিস্ফোরণ ঘটেছিলো।

[আল-জাজিরা আরবি থেকে অনূদিত  link: https://rb.gy/jqzc92]

No comments

Powered by Blogger.