এক ভারতীয়র সাথে কথোপকথন
কিছুদিন আগে এক ভারতীয়র সাথে কথা হয়েছিলো।
গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ আছে যেখানে ইংরেজিতে কথা বলা প্রাকটিস করার জন্য কল দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকের সাথে কথা বলা যায়।
আমি একটা অ্যাপ ওপেন করে কল দিলাম, পরিচিতি পর্ব শেষে নিজেদের জীবনের লক্ষ্য-উদ্দেশ্য, পছন্দ-অপছন্দসহ ইত্যাদি অনেক বিষয়ে ১০-১২ মিনিট কথা বললাম।
এরপর জিজ্ঞেস করলাম লাদাখে যে ভারতীয় সেনা মারা গেলো এ ব্যাপারে আপনার মন্তব্য কী?
সে তার মনের যত আবেগ আর অনুভূতি ছিলো সব ঢালতে শুরু করলো। মৃত সেনাদের জন্য শোক প্রকাশ করলো। চীনারা কতটা হিংস্র ও খারাপ তা তুলে ধরলো। তারা এর প্রতিশোধ নিবে, ইতোমধ্যে সাধারণ জনগণ চীনা পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে তা জানালো।
এরপর এ ব্যাপারে আমার মন্তব্য কী জানতে চাইলো।
আমি তার প্রতি সহমর্মী হয়ে একটু দুঃখ প্রকাশ করলাম। বাংলাদেশেও ভারতীয় অনেক ভক্ত ইতোমধ্যে মানববন্ধন করে চীনাদের নিন্দা জানিয়েছে তাও জানালাম।
সর্বশেষ আমি প্রশ্ন করলাম, যুগ যুগ ধরে বিএসএফ যে বাংলাদেশীদের গুলি করে হত্যা করে আসছে এ ব্যাপারে আপনার মন্তব্য কী?
ভাবছিলাম সে হয়তো দুঃখ প্রকাশ করবে, এরপর আমিও তার মত আমার যত আবেগ আছে তা প্রকাশ করবো।
কিন্তু কেন জানি গত ১৮ মিনিটে যে কল কাটেনি তা হঠাৎ কেটে গেলো। আমি তার মূল্যবান মন্তব্যখানা জানার জন্য দ্বিতীয়বার কল দিতে চেষ্টা করলাম পেলাম না। কী যে হলো। তার মূল্যবান মন্তব্যখানা আর জানতে পারলাম না।


No comments