এ সৃষ্টি কার?

এ সৃষ্টি কার

রাতের শেষে স্নিগ্ধ ভোরে
পক্ষীকুলের গান;
ঝর্ণা, সাগর, নির্ঝরিণী
গায়কের একতান।

জানো, এসব কার দান ?

 তারকায় সাজানো আকাশ
নীলিমায় একাকার;
বৃক্ষে ভরা সবুজ শ্যামল
সুউচ্চ পাহাড়।

জানো, এ সৃষ্টি কার ?

সৃষ্টি কুলের অধীপতি মহান আল্লাহর।

(অনেক আগের লেখা এই ছড়াটি)

No comments

Powered by Blogger.