শুধু মেয়েদের পোশাককে দায়ী করেন যারা...

শুধু মেয়েদের পোশাককে যারা দায়ী করেন তাদের উদ্দেশ্যে...

আল্লাহ তা'আলা শুধু পোশাকের পর্দার কথা বলেন নি। দৃষ্টির পর্দার কথাও বলেছেন। প্রথমে পুরুষের দৃষ্টি ও পোশাকের পর্দার কথা বলেছেন। তারপর মেয়েদের দৃষ্টি ও পোশাকের কথা বলেছেন (সূরা নূর-৩০,৩১)। তাই মেয়েদের পোশাকের পর্দার কথা বলার আগে ছেলেদের দৃষ্টির পর্দার আলোচনা করা খুবই জরুরী। কারণ ছেলেদের ব্যাপারে কিছু না বলে শুধু মেয়েদের কথা বললে মেয়েরা মানা তো দূরের কথা উলটো বিগড়ে যাবে। তাই আল্লাহ তা'আলা যেমন পুরুষ-মহিলা উভয়ের পর্দার আলোচনা একসাথে করেছেন ঠিক সেভাবেই আমাদের লেখালেখি করা উচিত।

মেয়েদের পোশাক ও ছেলেদের দৃষ্টি উভয়টি যে কোন যৌন দুর্ঘটনার জন্যে সমানভাবে দায়ী। আমরা যখন আমাদের লেখালেখিতে মধ্যম পন্থা অবলম্বন করবো তখনই আমাদের লেখা কারো হৃদয়ে গ্রথিত হবে। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন। আমীন।।

No comments

Powered by Blogger.