সমানাধিকারে বিশ্বাসী বউ

: কি ব্যাপার ছোট, শুনলাম বিয়ে নাকি করেছো?
: জ্বি, ভাই।
: এত তাড়াতাড়ি কিভাবে করলা? মাত্র অনার্স ১ম বর্ষে পড়ো। চাকরি-বাকরি পাইছো নাকি?
: না ভাই, আমার স্ত্রী সমানাধিকারে বিশ্বাসী। দু'জনে টিউশনি করি। নিজেদের খরচ নিজেরাই বহন করি আর নিজেদের কাজগুলো নিজেরাই করি।
: ও... আচ্ছা, কিন্তু আলাদা থাকো নাকি?
: না ভাই, এক সাথেই থাকি, যৌথ কাজগুলো যৌথভাবেই করি।
: মানে?
: মানে, এক বাসায় থাকি। দু'জন মিলে ভাড়া দেই। দু'জনে মিল দিয়ে চাল কিনি ও বাজার করি। এক সপ্তাহ আমি বাজার করি আর সে রান্না করে। পরের সপ্তাহ আমি রান্না করি আর সে বাজার করে।
: ও... ভালোই তো। কেমন চলছে তোমার সংসার?
: ভালোই, কিন্তু সমস্যা হচ্ছে একটা বিষয়ে।
: কি সেটা?
: ওই যে, ১০ মাস ১০ দিনকে ৫ মাস ৫ দিনে ভাগ করে নেয়া যাচ্ছে না।
: হা হা, তবে যাই হোক, আমারও সমানাধিকারে বিশ্বাসী একখান বউ দরকার।

No comments

Powered by Blogger.