কওমি মাদ্রাসা প্রকৃত মানুষ গড়ার কারিগর: মুফতি মাহমুদ জামশেদ


দারুল উলুম দেওবন্দ, ভারত
নোমান বিল্লাহ, নাগরিক সাংবাদিক

ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার কারিকুলামে তৈরি বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহ প্রকৃত মানুষ গড়ার কারিগর বলে অভিহিত করেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মুফতি হযরত হাফেজ মাওলানা মাহমুদ জামশেদ দামাত বারকাতুহুম।

তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা  যখন পরীক্ষা দেয় তখন কোন ম্যাজিস্ট্রেটের নজরদারির প্রয়োজন পড়ে না। এরা ইভটিজিং করে না। মারামারি করে না। খুন, রাহাজানি, চাঁদাবাজি ইত্যাদি করে না। সুতরাং প্রকৃত মানুষ তো এরাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস উল্লেখ করে আরও বলেন, আল্লাহ তাআলা যার ভালো চান তাকেই দ্বীনী ইলম অর্জন করার তাওফীক দেন। আর দ্বীনি ইলম অর্জন করার জন্য দুটি শর্ত: এক. গুনাহ ছেড়ে দিতে হবে। দুই. ইলম অনুযায়ী আমল করতে হবে। আলেমেদ্বীন তো তাকেই বলে যে মুত্তাকী ও ইলম অনুযায়ী আমলকারী।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মাদ্রাসাসাতুস সালিহীন আজিমিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অভিভাবকদের মতবিনময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ বুধবার দুপুর দুইটার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কারি হযরত হুসাইন আহমদ দামাত বারকাতুহুম। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং সমাপনী দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার নায়েবে মুহতামিম ও শিক্ষা সচিব হযরত হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার নাজেমে ইমতিহান হযরত মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক, মুহাদ্দিস মুযযাম্মিলুল হক, মুফতি ও মুহাদ্দিস আনিসুর রহমান, মাওলানা মুফতি আবু নোমান, মাওলানা দেলওয়ার হুসাইন দামাত বারকাতুহুমসহ অন্যান্য আসাতিযায়ে কেরাম এবং অভিভাবকবৃন্দ।

উক্ত অনুষ্ঠান বেলা ১১টায় হামদ ও নাতের মাধ্যমে শুরু হয়ে দুপুর আড়াইটা নাগাদ সমাপনী দোয়া ও ভোঁজ পর্বের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানের সকল অতিথি ও উপস্থিত অভিভাবকবৃন্দ মাদরাসা ও শিক্ষক শিক্ষার্থীদের কল্যাণ কামনা করেন।

No comments

Powered by Blogger.