জোকস এখন বাস্তবতা
পুলিশ: তুমি তো খুনি।
বন্দি: কেন স্যার?
পুলিশ: কারণ তোমার হাতে পিস্তল আছে।
বন্দি: তাহলে তো স্যার আপনি ধর্ষক।
পুলিশ: কীভাবে?
বন্দি: কারণ আপনার ধর্ষণের যন্ত্র আছে। 🙂
স্বাধীন দেশের প্রথম মৌলিক অধিকার নিরাপত্তা। সেটা নিয়ে আমি শঙ্কিত।
মেজর সিনহার অস্ত্র ছিলো তাই তাকে ক্রস ফায়ার করা হয়েছে। সাথে থাকা শিপ্রাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়েছে। যাকে যেভাবে পায় পুলিশ চাইলে সেভাবে মামলা দিতে পারে। মেরেও ফেলতে পারে। প্রশাসনের এমন সংস্কৃতি দেখে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারছি না।
ওসি প্রদিপের নামে অভিযোগ আছে, যাদের টাকা আছে তার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করার। তাহলে তার হাতে হওয়া সব ক্রসফায়ার যে নিজ বা তার উপরের মহলের স্বার্থ হাসিলের জন্য ছিলো তা কীভাবে নিশ্চিত হওয়া যায়?
আমরা দেখেছি চট্টগ্রামে মাদক মামলায় হয়রানি করার পর যখন একরামুল জামিন পেয়েছেন তার বেশ কিছুদিন পরে গিয়ে তাকে মাদক অভিযানের নামে ক্রসফায়ার নামক অবৈধ থিউরি দিয়ে হত্যা করা হয়।
কয়েকদিন আগে মুফতী আমিনীর নাতী আশরাফ মাহাদীকেকে গুম করে ফেলা হয়। দুদিন পরে ফেসবুকে না লেখার শর্তে ছেড়ে দেয়া হয়।
এমন খবর জাতীয় দৈনিকে দেখলে নিজেকে অনিরাপদ বাংলাদেশের অসহায় নাগরিক মনে হয়। 😨


No comments